কিশোরগঞ্জে এনসিপি’র প্রচারণায় কেন্দ্রীয় নেতারা

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুন ১, ২০২৫
কিশোরগঞ্জে এনসিপি’র প্রচারণায় কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কিশোরগঞ্জে গণসংযোগ, লিফলেট বিতরণ ও দলীয় প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় নেতারা। রবিবার (১ জুন) জেলা শহরে এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্মসদস্য সচিব আহনাফ সাঈদ খান।

এ সময় তার সাথে এনসিপি’র কেন্দ্রীয় আরো তিন নেতা কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির ও সাঈদ উজ্জ্বল এবং কেন্দ্রীয় সদস্য দিদার শাহ প্রচারণায় অংশ নেন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল হোসেন প্রিন্স, সংগঠক আলী আশরাফ সোহান, কিশোরগঞ্জ সদর উপজেলা নাগরিক কমিটির সদস্য রেজাউল হাসানাত নাহিদ, সাব্বির আহমেদ, সালাহ উদ্দিন তারেক রাসেল, মো. রফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ জাকির হোসেন প্রমুখসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।

দুপুরে জেলা শহরের বটতলা থেকে কর্মসূচি শুরু করা হয়। পরে কালীবাড়ী মোড়, শহীদ রুবেল আব্দুল্লাহ চত্ত্বর, থানা রোড, গৌরাঙ্গবাজার, ইসলামীয়া সুপার মার্কেট, পুরানথানা, টিনপট্টি, বড়বাজার হয়ে আঠারোবাড়ি কাচারি জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসব এলাকায় দলীয় প্রচারণা চালানোর সময়ে শহরের প্রধান সড়কে পথসভা ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে তাদের মতামত জনসাধারণের মাঝে তুলে ধরেন।

পথসভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে কলেজ-বিশ্ববিদ্যালয় তরুণ নেতৃত্বে, ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, আলেম-উলামা সকলের অংশগ্রহণে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র গঠনে এনসিপি দাওয়াত নিয়ে এসেছে। ইনসাফপূর্ণ রাষ্ট্রগঠনে আসুন একসাথে কাজ করি।

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার বলতে কেবল নির্বাচনী সংস্কার নয়; মৌলিক সংস্কার আবার আসনভিত্তিক সংসদীয় দুই-তৃতীয়াংশের জোরে সংবিধান সংশোধনীও নয়। মৌলিক সংস্কার বলতে রাষ্ট্র ও সাংবিধানিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা এবং জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা বোঝায়। আর মৌলিক সংস্কার নিশ্চিত করার লক্ষ্যেই একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা আবশ্যক।

রাজনীতি'র অন্যান্য খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

সর্বশেষ