কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ১৫, ২০২৫
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদল পাঁচ সদস্যবিশিষ্ট নতুন এই আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন এই কমিটিতে আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহসভাপতি, রাফিউল ইসলাম নওসাদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জাকির হোসেন রাজীবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শরীফুল ইসলাম নিশাদ জেলা ছাত্রদলের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রেদোয়ান রহমান ওয়াকিউর সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ