আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ৯, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) দুপুরে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন।

বক্তারা বলেন, আজকে রাজপথ থেকে একটা দাবিই জানাচ্ছি এই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন রাজনীতি করার অধিকার রাখে না। তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না।

এই স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা আর রাজনীতিতে দেখতে চাই না।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এ দেশের লক্ষ কোটি মানুষের অধিকার হরণ করেছে। গুম, খুন, গণহত্যার সাথে জড়িত র এর এজেন্ট আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না।

দুই হাজার ছাত্র জনতাকে হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ