শরীফুল আলম ও হাজী ইসরাইলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ৩, ২০২৫
শরীফুল আলম ও হাজী ইসরাইলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের এডহক কমিটিতে কেন্দ্রীয় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম আহ্বায়ক এবং জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া সদস্য নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

শনিবার (৩ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব এর পক্ষ থেকে মো. শরীফুল আলম ও হাজী ইসরাইল মিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল করা হয়।

শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সাগর, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহ আলম, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাহাত ইসলাম সাগর, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উবায়দুল হক জুয়েল, মোতাচ্ছিম বিল্লাহ রাব্বানী ও আরিয়ান শুভ প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, শনিবার (৩ মে) ৪৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়।

এই এডহক কমিটিতে কেন্দ্রীয় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম আহ্বায়ক এবং জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া সদস্য নির্বাচিত হয়েছেন।

রাজনীতি'র অন্যান্য খবর

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

হেবা আইন পাশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

সর্বশেষ