কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক লিটার চোলাই মদসহ মো. কামাল উদ্দিন (৭০) নামে এক ব্যক্তিকে আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মো. কামাল উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।
দণ্ডিত মো. কামাল উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মোরগমহাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে এক লিটার চোলাই মদসহ মো. কামাল উদ্দিনকে আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি’র নিকট প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।