কবি শামসুজ্জামান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ২৮, ২০২৬
কবি শামসুজ্জামান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জ সদর উপজেলার বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি শামসুজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউপির বড়ভাগ মুন্সীবাড়িতে পাঠাগার আংগিনায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন। এছাড়া প্রধান আলোচক ছিলেন পাঠাগারের উপদেষ্টা অধ্যাপক কবি আইয়ুব বিন হায়দার।

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার এর প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, কবি সামসুজ্জামানের পিতা মাওলানা হারিছ উদ্দিন, পাঠাগারের নবনির্বাচিত সভাপতি লিপি আক্তার, সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, অর্থ সম্পাদক মহি উদ্দিন খান, কবিকন্যা তানজিনা জাহান তিশা, তাসমিনা জাহান ঈশা, পাঠাগারের সদস্য সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন, আজিজুল, সিয়াম খান, আব্দুস সালাম, রুবিনা আক্তার, শাহানা, ঊর্মি আক্তার, সাবিনা আক্তার প্রমুখ।

স্মরণ সভায় কবি শামসুজ্জামান এর জীবনের নানা দিক তুলে ধরে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

পরে কবির স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন কবির পিতা মাওলানা হারিছ উদ্দিন।

পরে কবি সামসুজ্জামান পাঠাগার ও কবি আইয়ুব বিন হায়দার পাঠাগারকে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার এর বিশেষ প্রকাশনা পাঠাগার স্মারক উপহার দেন আমিনুল হক সাদী।

এসময় কবি শামসুজ্জামান পাঠাগারের সদস্যগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ