কিশোরগঞ্জে জামায়াতের সিরাত কনফারেন্সে ন্যায়ভিত্তিক-কল্যাণমুখী সমাজ গড়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ২৯, ২০২৬
কিশোরগঞ্জে জামায়াতের সিরাত কনফারেন্সে ন্যায়ভিত্তিক-কল্যাণমুখী সমাজ গড়ার অঙ্গীকার

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে কিশোরগঞ্জে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এ সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম।

এতে আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. ফয়জুল হক, মুফতি আহমদ শরীফ বিন আসাদ এবং করিমগঞ্জ সোবহানিয়া তামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী রিয়াদী।

কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমির মাওলানা আ. ম. ম. আব্দুল হক এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি আবু নাছের মো. নয়িম।

বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনার ফাঁকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনমুগ্ধকর নাত পরিবেশন করেন, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

কনফারেন্সে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ