বোরদা পুরস্কার পেলেন কবি তাজ ইসলাম

স্টাফ রিপোর্টার | রকমারি
আগস্ট ১৮, ২০২৬
বোরদা পুরস্কার পেলেন কবি তাজ ইসলাম

কবিতার জন্য অনেক পথ হেঁটেছেন তাজ ইসলাম। আর সেই পথ চলার মধ্যেই জমা হয়েছে কবিতা। তার কবিতার বিষয় মানুষের জীবন, ইতিহাস, প্রেম ও প্রকৃতি। রাসুলকে ভালোবেসে কবিতা লিখে এবার 'বোরদা' পুরস্কার পেলেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে কবির হাতে তুলে দেয়া হয় এ পুরস্কার। বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র, ঢাকা আয়োজিত স্বরচিত কবিতা পাঠের আসরে তাকে এ পুরস্কার দেয়া হয়।

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে কেন্দ্রটি ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ শিরোনামে রাসুলকে (সা:) নিবেদিত স্বরচিত কবিতা পাঠের আয়োজন করে। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা শতাধিক কবি রাসূলকে (সা:) নিবেদিত কবিতা পাঠ করেন।

তাজ ইসলাম পাঠ করেন 'সাল্লু আলাইহি ওয়া আলিহি' শিরোনামের কবিতা।

অনুষ্ঠান শেষে সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে বোরদা পুরস্কার দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার। সভাপতিত্ব করেন বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী।

পুরস্কার হিসেবে কবির হাতে নগদ অর্থ ও বিশেষ চাদর (বোরদা) তুলে দেন মুহাম্মদ ইসা শাহেদী।

এ বিষয়ে মুহাম্মদ ইসা শাহেদী বলেন, 'বায়তুশ শরফ কেন্দ্র এ বছর থেকে এই পুরস্কার প্রবর্তন করেছে। রাসূল (সা) কবিতা শুনে মুগ্ধ হয়ে কবি কা‘ব ইবনে জুহাইরকে (রা:) চাদর উপহার দিয়েছিলেন। সেই সুন্নাহকে অনুসরণ করতেই এই পুরস্কারের প্রবর্তন। আমরা এখন থেকে প্রতিবছরই কবিদেরকে পুরস্কৃত করব।"

আব্দুল হাই শিকদার বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। রাসুলকে (সা:) নিয়ে বাংলা সাহিত্যে আরোও সমৃদ্ধ কবিতা রচিত হোক—এই কামনা করি।’

তাজ ইসলামের পরিচিতি:

তাঁর প্রকৃত নাম মোহাম্মদ তাজুল ইসলাম। ১৯৭৮ সালের ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কামারাটিয়া বড় বন্দেরবাড়ী গ্রামে তাঁর জন্ম। পেশায় চিকিৎসক তাজ ইসলাম নিজস্ব চেম্বারে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি কবিতা, ছড়া, সাহিত্য ও গ্রন্থালোচনা, ছোটগল্প এবং গবেষণামূলক প্রবন্ধ লেখেন।

তাঁর প্রকাশিত গ্রন্থ চারটি। এর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘আরও কিছু কান্নার খবর’ ও ‘বাংলা বসন্ত’, ছড়ার বই ‘বিসমিল্লাহতে গলদ নাই’ এবং গবেষণা ও প্রবন্ধগ্রন্থ ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানে কবিদের ভূমিকা’। তিনি ‘স্বরশব্দ’ নামের লিটলম্যাগের সম্পাদক।

সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এর আগে তাজ ইসলাম শুরূক প্রকাশনা পরিষদ ও শুরূক সাহিত্য মজলিশের ‘সম্মাননা স্মারক-২০১৮’, বাংলা সাহিত্য সংস্কৃতি পরিবারের ‘বাসাসপ সম্মাননা-২০১৮’, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের ‘সাহিত্য পুরস্কার-২০১৯’, ‘উদ্দীপন সাহিত্য পুরস্কার-২০২৩’ এবং ‘অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান সিএনসি সাহিত্য পদক-২০২৩’সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ