কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে ‘প্রেম ও মানবতার কবি’ বিষয়ে সাহিত্য আলোচনা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার | রকমারি
নভেম্বর ৮, ২০২৬
কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে ‘প্রেম ও মানবতার কবি’ বিষয়ে সাহিত্য আলোচনা ও পুরস্কার বিতরণী

নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ‘প্রেম ও মানবতার কবি’ বিষয়ে সাহিত্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) জেলা শহরের আলোরমেলা এলাকায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই সাহিত্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুল আলম এবং জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ,কে,এম নাদিরুজ্জামান।

অনুষ্ঠানে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এসময় প্রধান অতিথি নির্ধারিত পুরস্কারের সাথে প্রত্যেক প্রতিযোগীকে নগদ অর্থ উপহার দেন।

এর আগে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান জেলা পরিষদের অর্থায়নে জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামের টাইলস কাজের শুভ উদ্বোধন করেন।

এসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের কমকর্তা-কর্মচারী, পাঠক, প্রতিযোগী ও পুরস্কার বিজয়ীগণ উপস্থিত ছিলেন।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ