নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

স্টাফ রিপোর্টার | রকমারি
আগস্ট ১৫, ২০২৬
নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ শিরোনামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিবেদিত কবিতা পাঠের বিশেষ আয়োজন করেছে ফার্মগেটের বায়তুশ শরফ দরবার শরীফ ঢাকা মার্কাজের ইসলামী গবেষণা কেন্দ্র। শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এ পবিত্র অনুষ্ঠানে প্রিয় নবীজি (সা.)-এর শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ অর্জন করেছেন কিশোরগঞ্জের কবি ইসমাঈল হোসাইন মুফিজী।

কবি, গবেষক, ইসলামী চিন্তাবিদ, ফারসি ভাষার পণ্ডিত ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ফারসি ভাষার অধ্যাপক ড. মাওলানা ঈশা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যের শেকড়সন্ধানী প্রধান কবি, ঐতিহ্য ও ইতিহাসের নির্মোহ অনুসন্ধানী গবেষক, বিশিষ্ট নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও ফার্মাসিস্ট কবি হাসান আলীম, বিশিষ্ট কবি ও লেখক অবসরপ্রাপ্ত কর্নেল আশরাফ আল দীন, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক কবি মুজতাহিদ ফারুকী, দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক ও আল মাহমুদ গবেষক কবি জাকির আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আনিসুজ্জামান, কবি কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ও কবি জামাল উদ্দীন বারী। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও আল কুদস কমিটি বাংলাদেশের সভাপতি ড. কাউসার মুহাম্মদ আবুল উলায়ী।

সামনের সারিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি নূর আল ইসলাম, কবি তাজ ইসলাম, অধ্যাপক ও কবি আবুল খায়ের নাঈমুদ্দীন, কবি ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং ত্রৈমাসিক ‘অহনা’র সম্পাদক কবি রহমান মাজিদ, কবি মুর্শিদ উল আলম, কবি মালেক মাহমুদ, কবি মাওলানা ইসমাঈল মুফিজী এবং নজরুল গবেষক মো. হুমায়ুন কবীর। কবি ও ছড়াশিল্পী আতিক হেলালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে রাসুলুল্লাহ (সা.)-এর শানে কবিতা পাঠ করেন কবি শহীদুল ইসলাম সেলিম, আবদুল্লাহ আল মুহাসিন, রাশেদ মুনীর, মো. হুমায়ুন কবীর, রানা জামান, মুহাম্মদ ইসমাইল, ফরিদ সাঈদ, রবিউল মাশরাফি, আলতাফ হোসাইন রানা, মৃধা আলাউদ্দিন, সীমান্ত আকরাম, মো. জহির উদ্দিন, সালেহ মাহমুদ ও আমিন আল আসাদ।

এছাড়া অনুষ্ঠানের সভাপতি, সঞ্চালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত কবি-সাহিত্যিকদের অনেকেই প্রিয় নবীজি (সা.)-এর শানে কবিতা পাঠ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিদের সম্মানার্থে ‘বুরদা’ বা চাদর উপহার দেওয়ার সুন্নত পুনঃপ্রবর্তন। উল্লেখ্য, ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বাংলা মুলুকে কবিদের সম্মানার্থে রাসুলুল্লাহ (সা.)-এর সময় থেকে প্রচলিত বুরদা প্রদানের এই ঐতিহ্য নতুনভাবে চালু করেন। এ সুন্নতকে জিন্দা করার পেছনে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা ও প্রেরণা। তাঁর এ উদ্যোগ বাস্তবায়নে প্রত্যক্ষ সহযোগিতা করছেন কবি ও গবেষক ড. ঈশা শাহেদী।

মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এ ব্যতিক্রমী আয়োজনে বুরদা পুরস্কার অর্জন করায় কবি ইসমাঈল হোসাইন মুফিজীকে উপস্থিত কবি-সাহিত্যিক ও অতিথিরা অভিনন্দন জানান। তাঁর এ অর্জন কিশোরগঞ্জের সাহিত্যাঙ্গনের জন্যও একটি গৌরবের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রকমারি'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হচ্ছে ইসলামী বইমেলা

কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হচ্ছে ইসলামী বইমেলা

সর্বশেষ