করিমগঞ্জে গাঁজাসহ আটক দুইজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | করিমগঞ্জ
জুন ১৫, ২০২৬
করিমগঞ্জে গাঁজাসহ আটক দুইজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজাসহ আটক করার পর মো. জুয়েল (৪০) ও শাবুল (৩৪) নামের দুইজনকে জেল-জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির এই মোবাইল কোর্টে পরিচালনা করেন।

এর আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবিরের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ আনসার এর সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৩০ গাঁজাসহ এই দুজনকে আটক করা হয়।

মোবাইল কোর্টে মো. জুয়েল ও শাবুল উভয়কেই এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোবাইল কোর্ট আইনে দণ্ডিত দুইজনের মধ্যে মো. জুয়েল করিমগঞ্জ উপজেলার সুবন্ধী গ্রামের মো. আলাল মিয়ার ছেলে এবং শাবুল একই গ্রামের মৃত বধু মিয়ার ছেলে।

মোবাইল কোর্টে দণ্ড দেওয়ার পর তাদেরকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

করিমগঞ্জ'র অন্যান্য খবর

সর্বশেষ