করিমগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার | করিমগঞ্জ
মে ২৯, ২০২৬
করিমগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, করিমগঞ্জ উপজেলার নামাপাড়া, কুর্শ্বাখালী ও বড়চর এলাকাসহ পুরো কাদিরজঙ্গল ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্বে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অতিষ্ঠ। এসব এলাকায় মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, পারিবারিক দ্বন্দ্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

এ নিয়ে মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রেতা ও সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা মুক্তি পেয়ে যায়।

বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় কোমলমতি শিক্ষার্থীসহ ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মুলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

করিমগঞ্জ'র অন্যান্য খবর

সর্বশেষ