কমলাপুর থেকে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যেতে পারবেন যাত্রীরা

স্টাফ রিপোর্টার | জাতীয়
মে ৩১, ২০২৬
কমলাপুর থেকে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যেতে পারবেন যাত্রীরা

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে ট্রেনের টিকিটেই বিআরটিসির বাসে করে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।

ঢাকার কমলাপুরে রেলস্টেশনের বাইরে থেকে এসব বাস ছাড়ছে। ট্রেনের টিকিট দেখিয়ে যাত্রীরা এসব বাসে যেতে পারছেন।

মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনের বাইরে যাত্রীদের জন্য বিআরটিসির বাস অপেক্ষমাণ রয়েছে। ট্রেনের টিকিট দেখে এসব বাসে যাত্রী তোলা হচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা রংপুরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাসগুলো ছেড়ে যাচ্ছে।

এর আগে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে গতকাল দিবাগত সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা।

এরই প্রেক্ষিতে চট্টগ্রামে পুরনো রেলস্টেশনে গত বুধবার সংবাদ সম্মেলন করে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ২৭ জানুয়ারি পর্যন্ত তাদের দাবি মানতে শর্ত বেঁধে দেয়। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় রানিং স্টাফরা।

জাতীয়'র অন্যান্য খবর

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ফজলুর রহমান এমপি

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ফজলুর রহমান এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও কাজের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও কাজের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

ইসির নির্বাচনী প্রস্তুতি জেনে গেল ইইউ, সব ধরনের সহায়তার আশ্বাস

ইসির নির্বাচনী প্রস্তুতি জেনে গেল ইইউ, সব ধরনের সহায়তার আশ্বাস

সর্বশেষ