ইসির নির্বাচনী প্রস্তুতি জেনে গেল ইইউ, সব ধরনের সহায়তার আশ্বাস

স্টাফ রিপোর্টার | জাতীয়
মে ৩১, ২০২৬
ইসির নির্বাচনী প্রস্তুতি জেনে গেল ইইউ, সব ধরনের সহায়তার আশ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জেনে গেল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে ইইউ। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এসব কথা জানান।

সিইসি বলেন, ‘গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতেও একমত ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।’

তিনি বলেন, ‘উনারা জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনের জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি। আমাদের ভোটার তালিকা প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়গুলো শেষ করতে টাইম লাইন কী রকম হবে। উনার বাংলাদেশের এই অগ্রযাত্রায় সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। গণতান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন হলে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছেন তারা।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘উনারা লোক পাঠাবে এবং নীড এসেসমেন্ট করবেন। এরপরই বোঝা যাবে কোথায় কোথায় উনারা সাহায্য করতে পারেন এবং পরবর্তীতে আমাদেরকে জানাবেন। এছাড়া নির্বাচন তারা পর্যবেক্ষকও পাঠাতে চায় বলে জানিয়েছেন।’

আরেক প্রশ্নে তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা তাদের আশ্বস্ত করেছি। আমরা তাদের সুষ্ঠু ভোটের বিষয়ে আশ্বস্ত করেছি। আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন। আমাদের বিষয়টা তারা রিয়ালাইজ করতে পেরেছেন।’

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘সিইসির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা বাংলাদেশের পরবর্তী নির্বাচন সম্পর্কে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানার জন্য এসেছি। আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচন, ইসিকে কী সহায়তা করতে পারে ইইউ, সিইসির কাছে সেটাও জানতে চেয়েছি।’

জাতীয়'র অন্যান্য খবর

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ফজলুর রহমান এমপি

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ফজলুর রহমান এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও কাজের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও কাজের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

কমলাপুর থেকে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যেতে পারবেন যাত্রীরা

কমলাপুর থেকে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যেতে পারবেন যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সর্বশেষ