অর্থ উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

স্টাফ রিপোর্টার | জাতীয়
মে ৩১, ২০২৬
সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন-সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সরকার মহার্ঘ ভাতার বিষয় থেকে সরে আসছে কি-না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মহার্ঘ ভাতার ঘোষণা কে দিলো? কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে তারপরে সিদ্ধান্ত নেবো দেবো কি দেবো না, কত (দেবো), তারপর ঘোষণা দেবো।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা তো এখনো ঘোষণা দেইনি। আমি তো এখনো সিদ্ধান্ত নেইনি।’

উল্লেখ্য, সম্প্রতি সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ।

জাতীয়'র অন্যান্য খবর

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ফজলুর রহমান এমপি

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ফজলুর রহমান এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও কাজের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও কাজের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

কমলাপুর থেকে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যেতে পারবেন যাত্রীরা

কমলাপুর থেকে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যেতে পারবেন যাত্রীরা

ইসির নির্বাচনী প্রস্তুতি জেনে গেল ইইউ, সব ধরনের সহায়তার আশ্বাস

ইসির নির্বাচনী প্রস্তুতি জেনে গেল ইইউ, সব ধরনের সহায়তার আশ্বাস

সর্বশেষ