রেলে কর্মবিরতি

দীর্ঘ বৈঠকেও সিদ্ধান্ত আসেনি

স্টাফ রিপোর্টার | জাতীয়
মে ৩১, ২০২৬
দীর্ঘ বৈঠকেও সিদ্ধান্ত আসেনি

কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মো. ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বেরিয়ে গেছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সেখান থেকে বেরিয়ে আসেন।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ রেল সচিব, মহাপরিচালক সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে আমরা পৌছতে পারি না বলে ওই বৈঠক চলাকালীনই আমি চলে আসছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি।’

এদিকে বিকাল ৩টা ৩৬ মি‌নি‌টে রেল কর্মকর্তারা স্টেশন ত‌্যাগ করেন।

এ প্রসঙ্গে রেলও‌য়ের অতিরিক্ত মহাপ‌রিচালক স‌লিমুল্লাহ বাহার ব‌লেন, ‘কমলাপুর স্টেশনে সকাল থে‌কে বার বার বৈঠকেও কোনো সমাধান হয়‌নি। এখন আমরা রেলওয়ে উপদেষ্টা স‌্যা‌রের কা‌ছে যা‌চ্ছি, তি‌নি রেল ভব‌নে আছেন।’

জাতীয়'র অন্যান্য খবর

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ফজলুর রহমান এমপি

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ফজলুর রহমান এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও কাজের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও কাজের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

কমলাপুর থেকে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যেতে পারবেন যাত্রীরা

কমলাপুর থেকে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যেতে পারবেন যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সর্বশেষ