কটিয়াদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাসুম পাঠান | কটিয়াদী
নভেম্বর ৭, ২০২৬
কটিয়াদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. এখলাছ উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ