কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি মো. আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক মো. সাজেদুল রহমান সজল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু জহর লাল শাহা, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, শেখ জসিম উদ্দিন মেনু, শরাফ উদ্দিন লস্কর ও আতিকুর রহমান আতি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।