জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নিকলীতে আলোচনা সভা

নিকলী প্রতিনিধি | নিকলী
নভেম্বর ৭, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নিকলীতে আলোচনা সভা

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা।

এতে অন্যদের মধ্যে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোহাইমেনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা আনসার ভিডিপি অফিসার খাদিজা বেগম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিকলী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর প্রমুখ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন।

নিকলী'র অন্যান্য খবর

সর্বশেষ