উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী শরীফুল আলমের

আহমেদ সিফাত | কুলিয়ারচর
অক্টোবর ২০, ২০২৬
উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী শরীফুল আলমের

সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

তিনি বলেছেন, মাঠ প্রশাসন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের অন্যতম প্রধান শক্তি। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা পারস্পরিক ভেদাভেদ ভুলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে জনকল্যাণমূলক উদ্যোগগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস শ্রমিকদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি এসব কথা বলেন।

২০২৫-২৬ অর্থবছরে কিশোরগঞ্জ জেলার পরিচালন বাজেটের আওতায় গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রকল্পে কর্মরত শ্রমিকদের এ চেক দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের অর্জন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার বাস্তব সুফল নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালন করলে উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়বে।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে চেকপ্রাপ্ত এলসিএস শ্রমিকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শ্রমিকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

এর আগে, প্রতিমন্ত্রী শরীফুল আলম দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় কুলিয়ারচরের ফরিদপুর বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকাল ১১টায় ছয়সূতী জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আরেকটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

পরে কুলিয়ারচরের কালী নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতেও অংশ নেন প্রতিমন্ত্রী। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এলসিএস শ্রমিকদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

কুলিয়ারচর'র অন্যান্য খবর

কুলিয়ারচরে দুর্গোৎসব ঘিরে ১৫০ দুস্থ হিন্দু নারীকে শাড়ি, ৩৫ মণ্ডপে ২১ টন চাল বিতরণ

কুলিয়ারচরে দুর্গোৎসব ঘিরে ১৫০ দুস্থ হিন্দু নারীকে শাড়ি, ৩৫ মণ্ডপে ২১ টন চাল বিতরণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

সর্বশেষ