কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ১৩, ২০২৬
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাশেম মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাশেম মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় অভিযান চালায় কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল।

এ সময় কাশেম মিয়াকে তার বড় ভাইয়ের বসতঘর থেকে আটক করা হয়। পরে তার প্যান্টের জিপার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবাগুলো মাদক কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন কাশেম। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ