তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ

আমিনুল ইসলাম বাবুল | তাড়াইল
জুলাই ১২, ২০২৬
তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ

‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন বিশ্বে জনসংখ্যার গুরুত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।

এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।

তিনি তার বক্তব্যে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমীন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, পরিবার পরিকল্পনা শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়; এটি মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

তাড়াইল'র অন্যান্য খবর

সর্বশেষ