কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. মুসা (২২) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মো. মুসাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিত মো. মুসা কিশোরগঞ্জ সদরের কাটাখালি গ্রামের ইসমাইলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল সোমবার (১৯ অক্টোবর) বিকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম গাঁজাসহ মো. মুসাকে আটক করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি’র নিকট প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি মোবাইল কোর্টের মাধ্যমে মো. মুসাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।