শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারের শাড়ি বিতরণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ ও মো. এমদাদুল হক মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য বরাদ্দ করা শাড়ি হাতে তুলে দেওয়া হয়।
উপহার পেয়ে অসহায় নারীদের মুখে হাসি ফুটবে এবং তাঁদের শারদীয় দুর্গোৎসবের আনন্দ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।