কিশোরগঞ্জে দুর্গাপূজা আয়োজকদের আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
অক্টোবর ১৮, ২০২৬
কিশোরগঞ্জে দুর্গাপূজা আয়োজকদের আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে পূজা আয়োজকদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং পূজা মণ্ডপগুলোর অনুকূলে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ