কিশোরগঞ্জে চোলাই মদসহ আটক একজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ২৪, ২০২৬
কিশোরগঞ্জে চোলাই মদসহ আটক একজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. ফজলুর রহমান (৬৮) নামে এক ব্যক্তিকে চোলাই মদসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি সোমবার (২৪ আগস্ট) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

মোবাইল কোর্টে মো. ফজলুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত মো. ফজলুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া এলাকার মৃত মুহাম্মদ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের মোরগমহল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে এক লিটার চোলাই মদসহ মো. ফজলুর রহমানকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি’র নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ