কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। একই সঙ্গে তিনি পাকুন্দিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত রবিবার (১১ অক্টোবর) তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
মোহাম্মদ আশরাফুল ইসলাম ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বরগুনা জেলার আমতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
গত সেপ্টেম্বর মাসে ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে আমতলী থেকে ঢাকা বিভাগে বদলি করা হয়। পরে তাঁকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পদায়ন করা হয়।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে উপজেলার সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মোহাম্মদ সূফি সাজ্জাদ আল ফোজায়েল পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরে ৫ অক্টোবর তাঁকে কিশোরগঞ্জ সদর উপজেলায় একই পদে বদলি করা হয়। এতে পদটি শূন্য হলে মোহাম্মদ আশরাফুল ইসলামকে পাকুন্দিয়ায় পদায়ন করা হয়।