পাকুন্দিয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আবু হানিফ | পাকুন্দিয়া
আগস্ট ১, ২০২৬
পাকুন্দিয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের করা হয়।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাটমহল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নেতা ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক কাজল, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে দলটির মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক আনম আব্দুল্লাহ মোমতাজ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে গণভোটের রায় দ্রুত কার্যকর করা প্রয়োজন। তারা এ দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এছাড়া অবিলম্বে রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও বিগত সরকারের মতো একই ধরনের পরিণতির মুখোমুখি হতে পারে বলে তারা সতর্ক করেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষক নিহত

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষক নিহত

শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম: জালাল উদ্দীন এমপি

শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম: জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় চুরি-ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় চুরি-ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা: এডভোকেট জালাল উদ্দীন এমপি

টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা: এডভোকেট জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

সর্বশেষ