পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ২০, ২০২৬
পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে জিনু মিয়া (৫৫) নামে এক কলা ব্যবসায়ী মারা গেছেন। সোমবার (২০ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত জিনু মিয়া নারান্দী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কলা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রামাঞ্চল থেকে কলার ছড়ি কিনে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) বিকালে নিজের বাড়ির সামনের একটি গাছ থেকে কাঁঠাল পাড়তে গাছে ওঠেন জিনু মিয়া। একপর্যায়ে অসাবধানতাবশত পা ফসকে গাছ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা গেছে, হাসপাতালে আনার আগেই জিনু মিয়া মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

সর্বশেষ