পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ২০, ২০২৬
পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন। পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের কম উপস্থিতি দেখে তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

রবিবার (১৯ জুলাই) শ্রীরামদী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে আকস্মিক পরিদর্শনে যান এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি। এ সময় তিনি শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬১ জন। কিন্তু পরিদর্শনের সময় উপস্থিতি ছিল অত্যন্ত কম। পঞ্চম শ্রেণিতে ১০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ৭ জন। অন্যান্য শ্রেণিতেও উপস্থিতির হার ছিল হতাশাজনক।

অন্যদিকে বিদ্যালয়ে অনুমোদিত ৬ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন ৪ জন। প্রধান শিক্ষকসহ দুইজন শিক্ষক অনুপস্থিত ছিলেন।

এ পরিস্থিতিতে এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি অসন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

সর্বশেষ