কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ১৮, ২০২৬
কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেছেন, আমি ও সারওয়ার আলম একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। আমি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েও বৃত্তি পাইনি, কিন্তু সারওয়ার বৃত্তি অর্জন করেছিল। আজ সে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সফল কর্মকর্তা।

শনিবার (১৮ জুলাই) পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার সদ্যসাবেক জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলম।

সারওয়ার আলমের উদাহরণ টেনে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, তোমরাও তার মতো মেধাবী, সৎ ও আদর্শবান মানুষ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবে।

পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ এ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা মো. আশরাফী এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।

পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান মেহমান মো. সারওয়ার আলম তার বক্তৃতায় বলেন, এটি আমার নিজের জন্মস্থান। এখানে আমি অতিথি নই, আপনজন হিসেবে এসেছি। কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে তাদের ছবি দিয়ে বড় বিলবোর্ড প্রদর্শন করা হলে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অধ্যবসায়, সততা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে।

আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল আহাদ বাচ্চু কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

জুলাই শহীদ দিবসে পাকুন্দিয়ায় দোয়া-মোনাজাত ও শ্রদ্ধায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

পাকুন্দিয়ায় ১ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় ১ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

পাকুন্দিয়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত, ৭ গরুর মধ্যে ৬ গরু নিহত

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত, ৭ গরুর মধ্যে ৬ গরু নিহত

সর্বশেষ