পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ১২, ২০২৬
পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় হাতেনাতে আটকের পর সুজন (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) বিকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুজন মাদক সেবনের সঙ্গে জড়িত। সে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন রকির নেতৃত্বে পুলিশের একটি দল সনমানিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন জানান, দণ্ডপ্রাপ্ত সুজনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল শ্রীপুরে

পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

পাকুন্দিয়ায় ১ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় ১ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

পাকুন্দিয়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত, ৭ গরুর মধ্যে ৬ গরু নিহত

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত, ৭ গরুর মধ্যে ৬ গরু নিহত

জাতিসংঘ পদকে ভূষিত শহীদ শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম

জাতিসংঘ পদকে ভূষিত শহীদ শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম

অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের নতুন কমিটি

অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের নতুন কমিটি

পাকুন্দিয়ার সানি হত্যা মামলার প্রধান আসামি জয়পুরহাট থেকে গ্রেপ্তার

পাকুন্দিয়ার সানি হত্যা মামলার প্রধান আসামি জয়পুরহাট থেকে গ্রেপ্তার

সর্বশেষ