পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
অক্টোবর ২২, ২০২৫
পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি ‘হ্যাঁ’ মাদকের প্রতি ‘না’ এবং ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাহ হোসেন।

এতে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওমর ফারুক ভূইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের নিজেদের মাদক থেকে দূরের রাখার পাশাপাশি এ ব্যাপারে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক-শিক্ষিকা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

সর্বশেষ