অটোরিকশা এবং জীবন দুটোই গেলো সুলতানের, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
আগস্ট ১৭, ২০২৫
অটোরিকশা এবং জীবন দুটোই গেলো সুলতানের, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের পর আর বেঁচে ফিরতে পারেননি চালক মো. সুলতান (৬২)। এ ঘটনায় হিরু শেখ (৪৫) ও মো. বিপ্লব (৪৫) নামে ছিনতাইচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত দুইজনের মধ্যে হিরু শেখ গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকার মরহুম জসিম উদ্দিনের ছেলে ও বিপ্লব কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে।

অন্যদিকে নিহত অটোরিকশাচালক মো. সুলতান পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাগপাড়া গ্রামের মৃত মো. হাসেন উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট পাকুন্দিয়া উপজেলা পরিষদ মসজিদের সামনে অটোরিকশাচালক মো. সুলতানকে নেশা জাতীয় পানীয় সেবন করায় একটি ছিনতাই চক্র। পরে সে অজ্ঞান হয়ে গেলে চক্রটির সদস্যরা তার অটোরিকশাটি নিয়ে যায়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুলতানকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পরদিন ৪ আগস্ট দুপুরে তার শারীরিক অবস্থার অবনিত ঘটলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সুলতানের স্ত্রী মোছা. মিনা গত ৮ই আগস্ট পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ জেলা শহরের উজান ভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্য হিরু শেখ ও মো. বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাটি বিক্রির নগদ ১৮ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার এবং চোরাই অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

সর্বশেষ