২২ ঘন্টা পর ব্রহ্মপুত্রে ভেসে ওঠলো নিখোঁজ দুই শিশুর নিথর দেহ

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
জুলাই ২, ২০২৫
২২ ঘন্টা পর ব্রহ্মপুত্রে ভেসে ওঠলো নিখোঁজ দুই শিশুর নিথর দেহ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির প্রায় ২২ ঘন্টা পর নিখোঁজ দুই শিশু আবির (৬) ও জুবায়েদ (৬) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।

আবির পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের বাসিন্দা হাবিব মিয়ার ছেলে ও জুবায়েদ একই গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে। তারা দুজনই পাগলা থানা এলাকার বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলো।

চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২ জুলাই) ভোরে স্বজনেরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির ও জুবায়েদকে খোঁজতে বের হয়।

খোঁজাখুজির একপর্যায়ে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আবির ও জুবায়েদসহ ৯ জন শিক্ষার্থী ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে মাদরাসায় পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। ব্রহ্মপুত্রের স্রোতের তোড়ে ছোট নৌকাটি দত্তের বাজার এলাকার কাছাকাছি যেতেই ডুবে যায়।

নৌকাডুবির পর শাপলা আক্তার (১৪)সহ সাত শিক্ষার্থী সাঁতরে তীরে ওঠতে সক্ষম হয় এবং দুই শিশু আবির ও জুবায়েদ পানিতে হাবুডুবু খেতে থাকে।

এ সময় আবির আর্তচিৎকার করে শাপলাকে উদ্দেশ্য করে বলে, ‘ফুফু, আমাকে বাঁচাও’। এ পরিস্থিতিতে শাপলা ভাইপো আবিরকে উদ্ধারের জন্য নদে নেমে সে নদের পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধার তৎপরতার এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের খানিকটা দূর থেকে শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালালেও দুই শিশু আবির ও জুবায়েদ এর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এরপর বুধবার (২ জুলাই) সকালে ওই দুই শিশুর মরদেহ ব্রহ্মপুত্রে ভেসে ওঠে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

সর্বশেষ