সভাপতি তামিম, সম্পাদক অমি

ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাকুন্দিয়া’র নতুন কমিটি

প্রেস রিলিজ | পাকুন্দিয়া
জুন ২১, ২০২৫
ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাকুন্দিয়া’র নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাকুন্দিয়া (ডুসাপ)-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ডুসাপ’র সদ্য বিদায়ী সভাপতি তাসকিন রাজ সাদেক ও সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল জোবায়ের তামিম সভাপতি এবং ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এনায়েত কবির অমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ‘তারুণ্যই শক্তি, তারুণ্যেই সমৃদ্ধি’ প্রতিপাদ্য ধারণ করে ২০১৪ সালে যাত্রা শুরু করা ডুসাপ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এ সংগঠন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য ও পরামর্শ সেবা প্রদান, দিকনির্দেশনামূলক সেমিনার আয়োজন, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা সফর, বনভোজন, ইফতার মাহফিল, আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এবং ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন উদ্যোগ নিয়মিত পরিচালনা করে আসছে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

সর্বশেষ