পাকুন্দিয়ায় মোটর সাইকেল-সিএনজি সংঘর্ষে কলেজছাত্র দুই বন্ধু নিহত

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
মে ১১, ২০২৫
পাকুন্দিয়ায় মোটর সাইকেল-সিএনজি সংঘর্ষে কলেজছাত্র দুই বন্ধু নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে শোভন (১৭) এবং লাম (১৮) নামে মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় নাজিম (২০) নামে একজন সিএনজি যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া এলাকায় দুই বন্ধুর মোটর সাইকেলটির সাথে একটি কুকুরের ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত দুই বন্ধুই পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে শোভন উপজেলার বীর পাকুন্দিয়া গ্রামের নয়াবাড়ির বিএনপি নেতা জসিম উদ্দিনের ছেলে  এবং লাম মধ্য পাকুন্দিয়া গ্রামের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিকের ছেলে।

এছাড়া আহত সিএনজি যাত্রী নাজিম জেলার করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দুই বন্ধু শোভন এবং লাম মিলে মোটর সাইকেলে করে উপজেলা সদর থেকে ঢাকা-কিশোরগঞ্জ রোডে মির্জাপুর যাচ্ছিল। পথে বরাটিয়া এলাকায় পৌঁছুলে একটি কুকুরের সাথে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এ রকম পরিস্থিতিতে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই শোভন মারা যায়। আহত লামকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার সময় সিএনজিটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সিএনজির ৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মো. নাজিম পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া একজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে মাদকের আড্ডা, অনৈতিক কর্মকাণ্ড

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

সর্বশেষ