কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের সভাপতি চঞ্চল, সম্পাদক সোহেল

স্টাফ রিপোর্টার | বিনোদন
নভেম্বর ১৫, ২০২৬
কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের সভাপতি চঞ্চল, সম্পাদক সোহেল

কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের (কেটিএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চন্দ্রাবতী থিয়েটারের অধিকর্তা মীর আশরাফুল হক চঞ্চলকে সভাপতি এবং প্রতিধ্বনি থিয়েটারের সভাপতি আবু জাবিদ ভূঞা সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আগামী দুই বছরের জন্য ১৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলা স্কাউট ভবন মিলনায়তনে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর আশরাফুল হক চঞ্চল।

শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক আবু জাবিদ ভূঞা সোহেল।

স্বাগত বক্তব্যের পাশাপাশি সংগঠনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সভাপতি।

সভায় কেটিএফের অন্তর্ভুক্ত ১৮টি সংগঠনের মধ্যে ১৭টির প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিজেদের মতামত তুলে ধরেন। প্রথম অধিবেশন শেষে সভাপতি আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে সিনিয়র শিল্পী আবুল হাশেমকে প্রধান নির্বাচন কমিশনার এবং মানাপ সভাপতি হারুন আল রশিদ ও আবৃত্তিকার অ্যাডভোকেট সমর কান্তি সরকারকে সহকারী নির্বাচন কমিশনার করা হয়।

পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মীর আশরাফুল হক চঞ্চলকে সভাপতি এবং আবু জাবিদ ভূঞা সোহেলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি শিল্পী আবুল হাশেম ও মো. মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান দুলাল ও নাজমুল করিম রুয়েল, কোষাধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইমন আহমেদ সায়েম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দেবাশিস সাহা আকাশ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুব্রত দে টুনটুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রমি হাওলাদার এবং দপ্তর সম্পাদক শৈবাল কুমার পাল দীপু।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন হারুন আল রশিদ, সরকার আব্দুল ওয়াহাব, বাবু মানস কর, এইচ. এম. ইলিয়াস কাঞ্চন, অ্যাডভোকেট সমর কান্তি সরকার, বাসিরুল আমিন ও মিমিয়া ইসলাম মনি।

বিনোদন'র অন্যান্য খবর

সর্বশেষ