কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

স্টাফ রিপোর্টার | রকমারি
আগস্ট ১, ২০২৬
কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

পবিত্র হজ ও ওমরাহ যথাযথ নিয়মে ও সুন্নাহসম্মত পদ্ধতিতে পালনে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কিশোরগঞ্জে ‘বিশুদ্ধ হজ ও ওমরাহ আদায়ে করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল পাক্কারমাথা এলাকায় খাজা এয়ার ট্রাভেলসের স্থানীয় কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান খাজা এয়ার ট্রাভেলস।

সেমিনারে হজ ও ওমরাহ পালনের বিধি-বিধান, করণীয়-বর্জনীয়, সফর-পূর্ব প্রস্তুতি, ইহরামের নিয়ম, তাওয়াফ, সাঈ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী হজ ও ওমরাহযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাজা এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান মাওলানা হাজী এমদাদুল হক মীর।

তিনি বলেন, “হজ ও ওমরাহ শুধু একটি ভ্রমণ নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। তাই শুদ্ধ জ্ঞান ও সঠিক প্রস্তুতি ছাড়া এ ইবাদত পূর্ণাঙ্গভাবে আদায় করা সম্ভব নয়। প্রত্যেক হজযাত্রীর উচিত প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করা।”

বিশেষ অতিথি আল মাহমুদ এয়ার ট্রাভেলসের পরিচালক ও ইসলামিক বক্তা মুফতি রিয়াদ মাহমুদ খান বলেন, “হজের প্রতিটি ধাপ কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা জরুরি। অনেক সময় প্রয়োজনীয় জ্ঞানের অভাবে অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যায়। তাই হজের আগে প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়া বক্তব্য দেন মাথিয়া ই.ইউ. ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আযহার উদ্দিন, ইছাসুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল্লাহ এবং মুফতি শরিফুল ইসলাম। তাঁরা বিশুদ্ধভাবে হজ ও ওমরাহ পালনের গুরুত্ব তুলে ধরে ধর্মীয় বিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

খাজা এয়ার ট্রাভেলসের কিশোরগঞ্জ জেলার যশোদল পাক্কারমাথা শাখার পরিচালক মো. ফয়সাল শাহীর সঞ্চালনায় আয়োজিত সেমিনারে স্থানীয় হজ ও ওমরাহযাত্রী, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও হজ ও ওমরাহযাত্রীদের সঠিক দিকনির্দেশনা দিতে এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, খাজা এয়ার ট্রাভেলসের প্রধান কার্যালয় ঢাকার ২/সি, পুরানা পল্টন, শাওন টাওয়ারের (৬ষ্ঠ তলা) অবস্থিত। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, ভিসা প্রসেসিং ও সংশ্লিষ্ট ভ্রমণসেবা প্রদান করে আসছে।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হচ্ছে ইসলামী বইমেলা

কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হচ্ছে ইসলামী বইমেলা

সর্বশেষ