কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে শক্তিশালী করা এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (১১ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম এবং জেলা জামায়াতর সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া।
সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিতকরণ এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে যুগোপযোগী ও শক্তিশালী করার পাশাপাশি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
জেলার বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সম্মেলনস্থল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ছিল প্রাণবন্ত ও পরিপূর্ণ।
সম্মেলনে অংশগ্রহণকারী শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকবান্ধব কর্মপরিবেশ, অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।