কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুলাই ৯, ২০২৬
কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া।

এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক সোহানা নাসরিন পুরস্কার বিতরণ করেন। বিজয়ীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা দেওয়া হয়।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ