কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

মাসুম পাঠান | কটিয়াদী
আগস্ট ৩, ২০২৬
কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান,  মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম,  উপজেলা ছাত্রদলের সভাপতি তাসরিফুল হাসিব, হাজী মাসুদুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কটিয়াদী মডেল থানার ওসিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যে প্রণোদিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে কটিয়াদী মডেল থানায় ওসি মো. রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর উপজেলার আলোচিত তিনটি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।

বিশেষ করে কটিয়াদী বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যা মামলার প্রায় তিন মাস অতিবাহিত হলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে নিহতের স্বজনদের অভিযোগ। তাদের দাবি, দৃশ্যমান অগ্রগতি না থাকায় মামলাটি পরবর্তীতে পিবিআইতে স্থানান্তর করা হয়েছে।

লোহাজুরী ইউনিয়নের প্রবাস ফেরত শফিকুল ইসলাম হত্যা ঘটনায় মৃতের স্বজনরা ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বর অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলন করেন এবং মামলাটি পিবিআই, ডিবি অথবা সিআইডিতে হস্তান্তরের জন্য পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন করেন।

এছাড়া লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে প্রকাশ্যে শতাধিক মানুষের সম্মুখে আনোয়ার হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পর বিনা চিকিৎসায় পাঁচ ঘন্টা বৃষ্টির পানিতে পড়ে থেকে মৃত্যুর ঘটনায় মানববন্ধন করা হয়েছিল।

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা যায়, ওসি রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক কারবারি ও মাদকসেবীদেরকে গ্রেপ্তার করে সর্বস্তরের মানুষের প্রশংসা পেলে ও হত্যাকাণ্ডের ঘটনায় সফলতা দেখাতে পারেননি।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, প্রবাস ফেরত শফিকুল ইসলাম হত্যা মামলার আসামি বাবুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি করিয়েছি। বাদীর আবেদন প্রেক্ষিতে মামলাটি পুলিশের ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) তে হস্তান্তর করা হয়েছে। কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যা মামলাটি পিবিআই তদন্ত করছে। আনোয়ার হোসেন হত্যা মামলার আসামি মহররম আলীকে ভারতের সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছি। অপর আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

কটিয়াদী'র অন্যান্য খবর

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত, গুরুতর সহযাত্রী বন্ধু

কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত, গুরুতর সহযাত্রী বন্ধু

সর্বশেষ