রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের আরেক যুবক নিহত

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
মে ২৩, ২০২৬
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের আরেক যুবক নিহত

রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে মো. জাহাঙ্গীর হোসেন (২৪) নামে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। সম্মুখসারিতে যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তার নিহত হওয়ার খবরটি জানিয়েছেন তার সহযোদ্ধা নরসিংদীর মৃদুল হোসেন। তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

শুক্রবার (২২ মে) বিকালে ফেসবুক লাইভে এসে মৃদুল জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে তিনিসহ বাংলাদেশের সাতজন গত ১৮ মে সম্মুখসারিতে যুদ্ধ করছিলেন। এ সময় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হন। তাদের একজন মো. জাহাঙ্গীর হোসেন।

নিহত মো. জাহাঙ্গীর হোসেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

নিহত অন্য দুজনের একজনের বাড়ি মাদারীপুরে। তার নাম মো. সুরুজ কাজী। অপরজন ইউসুফ খান। তার বাড়ি কুমিল্লা জেলায়।

শুক্রবার (২২ মে) বিকালে করিমগঞ্জের বাগপাড়া গ্রামে গিয়ে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বাবা হাবিবুর রহমানের মৃত্যুর পর মা জাকিয়া বেগম জীবিকার তাগিদে তিন সন্তানকে নিয়ে ঢাকায় পাড়ি জমান। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে তিনি সন্তানদের মানুষ করেন। পরিবারের দারিদ্র্য দূর করতে ঋণের টাকায় তিন মাস আগে রাশিয়ায় যান জাহাঙ্গীর। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় লোকজন ও নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সংকট কাটাতে এক দালালের মাধ্যমে তিনি রাশিয়ায় যান।

জাহাঙ্গীরের ছোট ভাই জাবেদ হোসেন জানান, মানুষের কাছ থেকে ধারদেনা ও ঋণ করে তার বড় ভাই কাজের ভিসায় রাশিয়ায় যান। সেখানে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতেন না।

জাবেদ বলেন, “রাশিয়ায় গিয়ে বড় ভাই তিন মাসেও বাড়িতে কোনো টাকা পাঠাননি। তিনি বলতেন, কাজের খোঁজে আছেন। কাজ পেলেই টাকা পাঠাবেন। কিন্তু তিনি যে যুদ্ধে জড়িয়ে পড়বেন, তা পরিবারের কেউ জানতাম না।”

জাহাঙ্গীরের মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে। তার আড়াই বছরের শিশু সন্তান আযান হোসেন, স্ত্রী মাসুদা হোসেন, মা জাকিয়া বেগম, ভাই জাবেদ হোসেন ও বোন জান্নাতুলের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

এর আগে জয়কা ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মো. রিয়াদ রশিদ (২৮) রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে গত ২ মে ড্রোন হামলায় নিহত হন। তার মৃত্যুর ঘটনাও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে এসপি’র নেতৃত্বে পুলিশের উচ্ছেদ অভিযান

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে এসপি’র নেতৃত্বে পুলিশের উচ্ছেদ অভিযান

পরিচ্ছন্ন কিশোরগঞ্জ গড়তে তৎপর জেলা প্রশাসক সোহানা নাসরিন

পরিচ্ছন্ন কিশোরগঞ্জ গড়তে তৎপর জেলা প্রশাসক সোহানা নাসরিন

রাশিয়ায় সেনাবাহিনীর হাতে জিম্মি কিশোরগঞ্জের যুবক, উদ্বিগ্ন পরিবারের পাশে গণঅধিকার পরিষদ

রাশিয়ায় সেনাবাহিনীর হাতে জিম্মি কিশোরগঞ্জের যুবক, উদ্বিগ্ন পরিবারের পাশে গণঅধিকার পরিষদ

অষ্টগ্রামে নদীভাঙন: গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু, জনমনে স্বস্তি

অষ্টগ্রামে নদীভাঙন: গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু, জনমনে স্বস্তি

সেবামুখী প্রশাসন গড়তে উদ্যোগী ছিলেন কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক আসলাম মোল্লা

সেবামুখী প্রশাসন গড়তে উদ্যোগী ছিলেন কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক আসলাম মোল্লা

সর্বশেষ