শিশুদের ‘নোবেল’ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাহবুব

স্টাফ রিপোর্টার | রকমারি
অক্টোবর ১১, ২০২৫
শিশুদের ‘নোবেল’ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাহবুব

শিশুদের ‘নোবেল’ হিসেবে খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫ এর তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জের শিশু সংগঠক মাহবুব। ক্যাটাগরি তিনটি হচ্ছে, পরিবেশ ও জলবায়ু কার্যক্রম, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা।

নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকারের জন্য সাহসিকতার সাথে লড়াই করে এমন একজন শিশুকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করে। এ বছর বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৭২ জন শিশুকে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫ এর জন্য মনোনয়ন পাওয়া মাহবুবের বয়স ১৭ বছর। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা।

মাহবুব শিশুদের স্বাস্থ্যসেবা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার লক্ষ্যে ২০২২ সালে ‘দি চ্যাঞ্জ বাংলাদেশ’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তুলেন। এর মাধ্যমে তিনি শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, গাছের চারা, কলম, পেন্সিল, খাতা ইত্যাদি উপহার দেওয়ার মতো নানা উদ্যোগ নিয়েছেন।

তিনি জেলার হাওর এলাকার শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

শিশুর অধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ মাহবুব অসুস্থ শিশুদের রক্ত জোগাড়ে বিড়ম্বনা নিরসনের লক্ষ্যে ‘ব্লাড খুজি’ নামে একটি প্লাটফর্মও গড়ে তুলেছেন। এই প্লাটফর্মটির মাধ্যমে তিনি শিশু রোগীদের জন্য রক্ত জোগাড় করে দিতে সাহায্য করেন।

এছাড়া মাহবুব হাওর অঞ্চলের শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

মাহবুব জানান, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যতকে বাঁচাতে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ